রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ভারতে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে চার নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কমলা নেহরু শিশু হাসপাতালের নবজাতক সেবা ইউনিটে আগুন লাগে। খবর এনডিটিভি’র।

রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের তৃতীয়তলার ওই নবজাতক সেবা ইউনিট ওয়ার্ডে ৪০টি শিশু ছিল। এর মধ্যে চার শিশুর মৃত্যু হয়, বাকিদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮-১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছেন ফতেহগড় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের খান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চার নবজাতকের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মৃত চার নবজাতকের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ চার নবজাতকের মৃত্যুকে ‘বেদনাদায়ক’ অভিহিত করে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ