শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

বর্জ্য ব্যবস্থাপনায় কেনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য নগরীর মাতুয়াইল কেন্দ্রীয় বর্জ্য ডিপোতে একটি মধ্যবর্তী শোধনাগার নির্মাণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন ক্রয় করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণের লক্ষ্যে অতি আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় করতে যাচ্ছি। মাতুয়াইল কেন্দ্রীয় বর্জ্য ডিপোতে ৩১ একর জমিতে একটি ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এরই মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে।’

মেয়র তাপস বলেন, ডিএসসিসি ইতোমধ্যে ১০ টন এবং ছয় টন বর্জ্য বহন করার ক্ষমতা সম্পন্ন হরিজন্টাল ডিরেকশনাল ড্রিলিং মেশিন এবং কমপ্যাক্টর গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই অর্থবছরের মধ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে ৩০টি কমপ্যাক্টর যানবাহন ক্রয় করবো, ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং দরপত্রে অংশগ্রহণকারীদের কাগজপত্র এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

এছাড়া বর্জ্য সংগ্রহ এবং পরিবহন বাড়ানোর জন্য ১০০টিরও বেশি কমপ্যাক্টর গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএসসিসি মেয়র।

তিনি বলেন, এর পাশাপাশি ডিএসসিসি খাল থেকে বর্জ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন- লং বুম এবং শর্ট বুম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘আমরা এবার খাল থেকে বর্জ্য অপসারণের জন্য উভচর খননকারী এবং হরিজন্টাল ডিরেকশনাল ড্রিলিং মেশিন ব্যবহার করবো যা সময় বাঁচাতে সাহায্য করবে’ বলেন মেয়র তাপস।

তিনি জানান, কম্প্যাক্টর গাড়ি, হরিজন্টাল ডিরেকশনাল ড্রিলিং মেশিন এবং অন্যান্য সরঞ্জাম ক্রয় করা হলে, ডিএসসিসি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করতে সক্ষম হবে।

ডিএসসিসি মেয়র বলেন, তারা আধুনিক পদ্ধতি অবলম্বন করে বর্জ্য সংগ্রহ করে সরাসরি মাতুয়াইল কেন্দ্রীয় বর্জ্য ডিপোতে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন।

দায়িত্ব নেওয়ার বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৪২টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র তৈরি করা হয়েছে এবং বাকি ৩৩টি ওয়ার্ড এই বছরের মধ্যে এসটিএস পাবে।’

ডিএসসিসি মেয়র জানান, তারা মেডিকেল বর্জ্য সংগ্রহের কার্যক্রমকে আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণ করার কথা ভাবছেন, কারণ দিন দিন এগুলো বাড়ছে।

তিনি বলেন, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে সরাসরি মাতুয়াইল কেন্দ্রীয় বর্জ্য ডিপোতে পরিবহনের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

এ প্রসঙ্গে মেয়র তাপস বলেন, আমরা নীতিমালা গ্রহণ করেছি যে, রাস্তাঘাট ও খোলা জায়গায় আর ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ