রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘ফেরি আমানত শাহ হস্তান্তর হতে লাগবে আরও দুদিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে হেলে যাওয়া ফেরি আমানত শাহকে সোজা করা সম্ভব হলেও তা সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়নি।

ফেরিটি বিআইডব্লিউটিসি’র কাছে হস্তান্তর করতে আরও দুদিন সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান।

তিনি বলেন, গতকাল সোমবার বিকেলের আগেই ফেরিটি সোজা করা হয়েছে। এখন চলছে পাম্পের মাধ্যমে ফেরির ভেতরে থাকা পানি অপসারণ, বিভিন্ন মালামাল অপসারণ এবং পরিচ্ছন্নতা কাজ।

এ ছাড়া ফেরির বিভিন্ন স্থানে হওয়া ছিদ্র বন্ধ করার কাজ। এই কাজ শেষ হতে আরও দুদিন সময় লাগবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায়, রাজবাড়ির দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর পন্টুন এলাকায় ১৮টি গাড়িসহ হেলে যায় ফেরি আমানত শাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ