রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তান সফরে যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্ব একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার (১০ নভেম্বর) পাকিস্তান সফরে যাচ্ছেন।

মঙ্গলবার এক টুইটার পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাদির বালখি এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সফররত প্রতিনিধি দল দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এছাড়া অর্থনীতি, ট্র্যানজিট, শরণার্থীসহ নাগরিকদের যাতায়াতের সুবিধাও আলোচনায় থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি গত মাসে কাবুল সফরে গিয়েছিলেন। তখন তিনি মুত্তাকিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

গেল ১৫ আগস্ট মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সাবেক এই বিদ্রোহীদের সরকারকে স্বীকৃতি না দিলেও পেশওয়ার, করাচি ও কোয়েটার কনস্যুলেটসহ ইসলামাবাদে কাবুল দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে তালেবানকে অনুমতি দিয়েছে।

পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, তালেবার সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মোত্তাকি। তিনি সফরে আসলে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে বলেই প্রত্যাশা করছি।

রোববার মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদুত মানসুর খান। টুইটারে তারা বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্র্যানজিট, মানবিক সহায়তা ও লোকজনের যাতায়াতসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

গেল ২১ অক্টোবর কাবুল সফরে মোত্তাকির সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন কুরাইশি। এতে তারা দ্বিপক্ষীয় কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো সচল করতে সম্মতি দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ