রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নাইজারের স্কুলে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম আফ্রিকান দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে সোমবার অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু প্রাণ হারিয়েছে। এদের সকলের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। রাজধানী নিয়ামিতে একই ধরনের মর্মান্তিক ঘটনার সাত মাস পর এটি ঘটলো।

মারাদি নগরীর মেয়র চাইবৌ আবুবকর বলেন, এ ঘটনায় ‘এখন পর্যন্ত আমরা ২৬ জনের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার খবর পেয়েছি।’

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম নাইজার খড় ও কাঠ দিয়ে শেড তৈরি করে স্কুল ভবনের ঘাটতি পূরণের চেষ্টা করে। শিশুরা অনেক সময় এসব শেডে মাটিতে বসে ক্লাস করে থাকে।

এসব প্রাণহারি ঘটনায় মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে নিয়ামি জেলার একটি স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু ঘটে। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ