রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নতুন সেনাবাহিনী উদ্বোধন করলো তালেবান, কান্দাহারে কুচকাওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আধ্যাত্মিক কেন্দ্রস্থল কান্দাহারে তালেবানরা তাদের নতুন ‘ইসলামিক আমিরাত সেনাবাহিনী’ উদ্বোধন করেছে।

এই উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক আফগান ও আন্তর্জাতিক বাহিনীর যান এবং হেলিকপ্টার ব্যবহার প্রদর্শন করা হয়। সামরিক যানবাহনের একটি কনভয় কান্দাহারের প্রধান সড়কে দিয়ে চলতে দেখা যায়, যা বিমানবন্দরকে শহরের কেন্দ্রের সাথে সংযুক্ত করে।

এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থেকে সমর্থন জানান সাধারণ মানুষ। কুচকাওয়াজের সময় লাউডস্পিকার থেকে ধর্মীয় সঙ্গীত বাজানো হয়। প্রত্যেক সামরিক যানেই ‘ইসলামিক আমিরাত’ এর পতাকা উড়তে দেখা যায়।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে, সামরিক ইউনিটগুলো পুনর্গঠিত হবে এবং সেগুলোর নাম পরিবর্তন করা হবে। কান্দাহারে, পূর্বে ‘আটল’ নামে পরিচিত সেনা কর্পসটির আরবি নাম ‘আল বদর’ দিয়ে নতুন নামকরণ করা হয়। সূত্র: ইউরো নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ