রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক এক অধিবেশনে বিশ্বের যেসব দেশ স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে ভোট দিয়েছেন তাদের প্রশংসা করে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল (রোববার) এক বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, এই ধরনের সমর্থনের মধ্যদিয়ে এ কথা পরিষ্কার হয় যে, মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের বিপক্ষে অবস্থান নিলেও সারা বিশ্ব তাকে মূলত এই প্রস্তাব পাসের মধ্যদিয়ে একঘরে করে ফেলেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে এই প্রস্তাব উত্থাপন করা হয় এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে রেকর্ডসংখ্যক ১৫৮ দেশ ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে আমেরিকা-ইসরাইলসহ ৬টি দেশ ভোট দিয়েছে আর ভোট দেয়া থেকে বিরত ছিল ১০টি দেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ