রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

গোলন্দাজ ইউনিটের মহড়া চালাল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার তার নিজের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে গোলন্দাজ ইউনিটের মহড়া পরিচালনা করেছে।

রোববার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, শনিবার দেশের সামরিক বাহিনী গোলাবর্ষণের প্রতিযোগিতা চালিয়েছে।

সামরিক বাহিনীর ভ্রাম্যমাণ গোলন্দাজ ইউনিটের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া কয়েক দফায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যার মধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছে। উত্তর কোরিয়ার এইসব ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির কারণে দেশটি জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আওতায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার থেকে ওয়াশিংটন এবং সিউল পাঁচদিনের বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করে। এতে অংশ নিয়েছে অন্তত ২০০টি যুদ্ধবিমান। উত্তর কোরিয়া এ ধরনের মহড়ার বিরুদ্ধে বারবার আপত্তি করা সত্ত্বেও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই যৌথ মহড়া চালালো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ