রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার সুদানের সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, তিনি নতুন সরকারের দায়িত্বে অংশ নেবেন না। তবে দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে সহিংসতায় নিহতদের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় রোববার ( ৭ নভেম্বর) তিনি বলেন, এটি আমাদের অঙ্গীকার- আমরা নিজেরাই যেটি করছি, সুদানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যে ক্ষমতার গণতান্ত্রিক হস্তান্তর করা হবে, সঠিক সময়ে নির্বাচন হবে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে শান্তির জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে না।

তিনি আরও বলেন, সুদানের সেনাবাহিনী দেশটির সাধারণ মানুষকে হত্যা করতে পারে না। সহিংসতায় নিহতদের বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। সুদানের স্বাধীন চিকিৎসকদের সংগঠনের তথ্য অনুযায়ী, সহিংসতায় প্রাণ যায় ১৪ জনের এবং আহত হন তিনশ’ জনের মতো মানুষ। এখনও আন্দোলন অব্যাহত রয়েছে দেশটির বিভিন্ন স্থানে।

সুদানের অরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরব হয় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ