রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

কুয়েত সরকারের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েতের সরকার পদত্যাগ করেছে।

আজ সোমবার (০৮ নভেম্বর) দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগ জমা দিয়েছে দেশটির সরকার।

দেশটির স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাই এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদপত্র আল কাবাস এবং আল রাই জানিয়েছে, এর ফলে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে। যা দেশেটির আর্থিক সংস্কারকে বাধাগ্রস্ত করছিল।

দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর নেতৃত্বাধীন সরকার নির্বাচিত সংসদের সঙ্গে বিবাদে এই বছর দ্বিতীয়বারের মতো পদত্যাগ করল।কুয়েত সরকার দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে।

এই পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর। তিনি মন্ত্রিসভার এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কি-না তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ