সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সিয়েরা লিয়নে মৃতের সংখ্যা বেড়ে ১০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিয়নে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। গুরুতর আহত হয়েছেন শতাধিক।

হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা।

স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাতে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি তেলের ট্যাঙ্কারের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়।

এতে সঙ্গে সঙ্গেই ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে।

সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যম বলছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আগুনে দগ্ধ শতাধিক মানুষকে ফ্রি টাউনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করছেন অনেকে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, রাতেই উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। ঘটনাস্থল থেকে অন্তত পাঁচ হাজার স্থানীয়কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় তারা।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

পশ্চিম আফ্রিকার এ শহরটিতে অন্তত ১০ লাখ মানুষ বসবাস করে। সম্প্রতি ভূমিধস, অগ্নিকাণ্ডসহ বেশ কিছু ঘটনার সাক্ষী হয়েছে শহরটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ