রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ফাইজারের অ্যান্টিভাইরাল ট্যাবলেট কিনছে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফাইজারের পরীক্ষামূলক অ্যান্টিভাইরাল কোভিড-১৯-এর মুখে খাওয়া যায় এমন ট্যাবলেটের ৭০ হাজার কোর্স কিনছে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

শনিবার (৬ নভেম্বর) কোরিয়া রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

শুক্রবার (৫ নভেম্বর) ফাইজার বলেছে, পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে তাদের প্যাক্সলোভিড ট্যাবলেট করোনা ভাইরাসের লক্ষণ শুরু হওয়ার তিন দিনের মধ্যে গুরুতর অসুস্থতার উচ্চঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ হ্রাস করে।

ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়া মেরক-এর কোভিড-১৯ ব্যবস্থার ২ লাখ কোর্স পেতে চুক্তি স্বাক্ষর করেছে। এ বিষয়ে কেডিসিএ জানিয়েছে, আরও অতিরিক্ত এক লাখ ৩৪ হাজার কোর্স কেনা হবে, তবে কোনটি কেনা করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত মাসেই দক্ষিণ কোরিয়ান সরকার জানায়, তারা সুইস ফার্মাসিউটিক্যাল রোচে হোল্ডিং এজির সঙ্গে তাদের তৈরিকৃত সহজেই পরিচালনাযোগ্য কোভিড-১৯ অ্যান্টিভাইরাল ট্যাবলেটের বিষয়ে আলোচনায় রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকার মুখে খাওয়া যায় এমন কোভিড-১৯-এর অ্যান্টিভাইরাল ট্যাবলেট কেনার জন্য ৩০ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করেছে।

শুক্রবার (৫ নভেম্বর) ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা একটি সাক্ষাৎকারে বলেছেন, ফাইজার প্যাক্সলোভিডের সরবারহের বিষয়ে ৯০টি দেশের সঙ্গে আলোচনায় রয়েছে। যুক্তরাজ্য ইতোমধ্যেই মেরক-এর মুখে খাওয়া যায় এমন ওষুধের ৪ লাখ ৮০ হাজার কোর্স এবং ফাইজারের ২ লাখ ৫০ কোর্স সংগ্রহ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ