রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জ্বালানি তেলের দাম বাড়াল পাকিস্তানও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকট কাটানোর কথা উল্লেখ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান। এক ঘোষণায় পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি আট রুপির বেশি বাড়িয়েছে দেশটির সরকার। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ইমরান খানের পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দলগুলো।

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক ঘোষণায় পাকিস্তানে জ্বালানি তেলের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশে বেশি দামে পেট্রোল বিক্রি হচ্ছে উল্লেখ করে নিজ দেশে তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

ওই দিন রাতেই দেশটির অর্থ মন্ত্রণালয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও কার্যকরের ঘোষণা দেয়। দেশটিতে শুক্রবার (৫ নভেম্বর) থেকে পেট্রোলের দাম ৮ দশমিক ০৩ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ দশমিক ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮ দশমিক ১৪ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১৪২ দশমিক ৬২ রুপিতে। এবং কেরোসিনের দাম লিটার প্রতি ৬ দশমিক ২৭ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে।

এক লাফে এত টাকা বাড়ানোয় সরব হয়েছে দেশটির বিরোধী দলগুলো। পার্লামেন্টে ইমরান খানের কড়া সমালোচনা করেছেন তারা। সরকারের এমন ঘোষণা দরিদ্র মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে দাবি করে ইমরান খানের পদত্যাগ চেয়েছেন বিরোধীরা।

দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এমনকি পাকিস্তানের ইতিহাসে এই প্রথম জ্বালানি তেল ১১০ রুপির বেশিতে বিক্রি হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশ ও ভারতে সম্প্রতি তেলের দাম বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ