সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সিয়েরালিয়নে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকান দেশ সিয়েরালিয়নে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

গতকাল শুক্রবার রাত ১০টায় দেশটির রাজধানী ফ্রিটাউনে এ দুর্ঘটনা ঘটে। ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারটি শহরের একটি ব্যস্ত মোড়ে অন্য আরেকটি বাহনের সাথে সংঘর্ষ হলে এ বিপুল হতাহতের ঘটনা ঘটে। দেশটির কেন্দ্রীয় মর্গের ম্যানেজার জানিয়েছেন, তারা ৯১টি লাশ গ্রহণ করেছেন।

স্থানীয় মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায় দুর্ঘটনাস্থলে রাস্তায় ছিন্নবিচ্ছিন্ন লাশগুলো পড়ে রয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বাইও ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্ভব সবকিছু করবে। ফ্রিটাউনের মেয়র দুর্ঘটনাকি মর্মস্পর্শী হিসেবে বর্ণনা করেছেন। তবে বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার নয়। সূত্র: আলজাজিরা

-এটি