বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কিশোরগঞ্জের পাগলা মস‌জি‌দের দানবাক্সে ১২ বস্তা টাকা, স্বর্ণালঙ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছে। এ সময় ১২ বস্তা টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মসজিদ কমিটির উপস্থিতিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থার মধ্যে এ বাক্সগুলো খোলা হয়।

জানা গেছে, এ আটটি সিন্দুক থেকে প্রায় ১২ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে টাকা গণনার কাজ। বস্তাগুলো থেকে টাকা ঢেলে মসজিদের দোতলায় চলছে গণনার কাজ। পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্সের দেড় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তারা টাকা গণনা করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা জানান, সারা দিন গণনা শেষে বিকেলে নাগাদ টাকার পরিমাণ জানা যাবে। পাগলা মসজিদে দাম করলে মনের আশা পূরণ হয়, এমন বিশ্বাসে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকজন এখানে দান করে থাকেন।

তিনি জানান, নগদ ১২ বস্তা টাকা ছাড়াও পাওয়া গেছে, চাল, ডাল গাবাদিপশু আর হাঁস-মুরগি। এ সময় পণ্য নিলামে বিক্রি করে জমা করা হবে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে।

পরবর্তীতে মসজিদের আয় থে‌কে নিজস্ব খরচ মি‌টি‌য়েও জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা এতিমখানাসহ গরিব ছাত্রদের মাঝে ব্যয় করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ