সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সুদানে ৪ মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনা অভ্যুত্থানের সময় গ্রেফতার চার মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ নির্দেশনা দেন। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

সুদানের সম্প্রচার মাধ্যম জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই চার মন্ত্রী হলেন, টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম।

দেশটির সেনাপ্রধানের তরফ থেকে এমন সময় এ ঘোষণা এলো যখন দেশটিতে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ।

গত সপ্তাহে দেশটির সেনাপ্রধান আল-বুরহান বলেন, তিনি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন, টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়ে এবং প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক এর নেতৃত্ব দেবেন। পরে হামদকের কার্যালয় থেকে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়।

এদিকে, সেনা অভ্যুত্থানের জেরে সুদানে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। টানা কয়েক দিন ধরে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরই মধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা। -আল জাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ