সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘সরকারের সঙ্গে বৈঠকের আগে ধর্মঘট প্রত্যাহারের সম্ভাবনা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহারে সরকার আহ্বান জানালেও তাতে সাড়া দেননি পরিবহন মালিক ও শ্রমিকরা। রবিবারের আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

রাজধানীর সরকারি বাসভবনে শুক্রবার সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রবিবার বিআরটিএ এবং বাসমালিক-শ্রমিকদের সংগঠনগুলো ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

কাদের বলেন, ‘সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘রবিবার সভার আগে ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘সব জেলা সিদ্ধান্ত নিয়ে বাস বন্ধ করেছে। মালিকদের সমর্থন দেয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর আগে সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের বৈঠক করা প্রয়োজন ছিল উল্লেখ করে এনায়েত উল্যাহ বলেন, ‘সরকারের সমন্বয়হীনতার কারণে এই দুর্ভোগ হচ্ছে।’

জ্বালানি তেলের দাম বাড়ায় বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে ভাড়া পুনর্নির্ধারণে চিঠি দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। তাতে সাড়া দিয়ে রোববার ১১টায় বৈঠক করার কথা জানায় সরকারি সংস্থাটি। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এনটি