বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান মাদকদ্রব্যসহ ১৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে আজ শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ সকালে এসব তথ্য জানিয়েছেন।

ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৪২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৯২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ১৯ হাজার ২৪ পিস ইয়াবা, ২২ কেজি ৮৩৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা ও ৩৮টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ