রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ভারতে মদ পানে ২৪ জনের মৃত্যু, আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের বিহার রাজ্যে মদ পানে গত দুই দিনে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে দেশটির পুলিশ। একটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিহার রাজ্যের ওয়েস্ট চাম্পারান ও গোপালগঞ্জ জেলায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) ওয়েস্ট চাম্পারান জেলার তেলহুয়া গ্রামের বেতিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদ হুচ পানে মৃত্যু হয় আটজনের। অপরদিকে, ১৬ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে। যদিও জেলা কর্তৃপক্ষ গোপালগঞ্জে আটজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

উভয় জেলা কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। গত ১০ দিনের মধ্যে বিহারের তেলহুয়ায় হুচ পানে মৃত্যুর এটি তৃতীয় ঘটনা বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ