বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ফেনী জেলার প্রবীণ আলেম মাওলানা শাহ আলম সাহেব আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: ফেনী ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কৈরয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার সাবেক পরিচালক, প্রবীণ আলেম মাওলানা শাহ আলম আর নেই।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওইন্না-ইলাইহি রা'জিঊন।

জানা যায়, মৃত্যুর সময় মরহুমের বয়স হয়েছিলো প্রায় একশত বছর। তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ছাত্র ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ইন্তেকালে পুরো ফেনী জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা শাহ আলম সাহেবের ইন্তেকালের খবর শুনে হাজার হাজার তৌহিদি জনতা শেষ বারের মত হুজুরকে এক নজর দেখতে উনার বাড়িতে ভিড় জমায়।

আজ রাত ৯ টায় মাওলানা শাহ আলম সাহেবের বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে ফেনী জামেয়া রশীদিয়া মাদরাসার সহকারী পরিচালক মুফতি ফয়জুল্লাহর ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় ফেনী জেলার বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মাদরাসার পরিচালকবৃন্দ, শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ