রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সাইবেরিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বেলারুশ মালিকানাধীন কার্গো বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরপরই প্লেনটি সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে ভেঙে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানায়, বুধবার (৩ নভেম্বর) বেলারুশের কোম্পানি গ্রোডনোর মালিকানাধীন অ্যান্তোনোভ এএন-১২ বিমানটি প্রথমে অবতরণের সময় চারপাশে প্রদক্ষিণ করে। মূলত এর পরপরই রাডারের সঙ্গে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্তের ঘটনায় দুর্ভাগ্যবশত এর সব আরোহীর মৃত্যু হয়েছে বলে দাবি ইর্কুতস্ক আঞ্চলিক গভর্নর ইগর কভজেভের।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিয়ো ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা কালো-তুষারময় অবস্থায় টর্চের আলো জ্বালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এতে প্রাণ হারানো আরোহীদের মধ্যে- দুইজন রাশিয়ার, দুইজন বেলারুশের, দুই জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। এর বাইরে আরও দুইজন আরোহী ছিলেন তারাও এবার মারা গেছেন। যদিও তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর দেশটির জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলেছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে সব ধরনের রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে দেশটির দূরপ্রাচ্যের অঞ্চলগুলোতে এই ঘটনা বেশি ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশটির পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক শহরের বাইরে একটি এএন-২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটে। সূত্র : রয়টার্স, এএফপি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ