রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পশ্চিম তীরে মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোনোভাবেই থামছে না দখলদার ইসরায়েল। এবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসের কাছে এক মসজিদ গুড়িয়ে দিলো ইহুদিবাদী দেশটি।

জানা গেছে, দুই বছর আগে নির্মিত ৬০ বর্গমিটার আয়তনের মসজিদটিতে স্থানীয় ৫০ বাসিন্দা নিয়মিত নামাজ পড়তেন।

বৃহস্পতিবার নাবলুসের দক্ষিণে দুমা গ্রামে অবস্থিত এই মসজিদটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

মসজিদ ভাঙার পাশাপাশি দুমার দক্ষিণ ও পশ্চিমে দুই কৃষি স্থাপনাও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা।

এদিকে, মসজিদ গুড়িয়ে দেয়ার প্রতিবাদে এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, দুমার মসজিদ গুঁড়িয়ে দেয়ার মাধ্যমে পবিত্রস্থানের বিরুদ্ধে দখলদারদের নতুন একটি অপরাধ। মুসলমানদের পবিত্রস্থান ও ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে তাদের এটি ঘৃণ্য আক্রমণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ