বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

কুমিল্লার তেহরি পট্টিতে আগুনে পুড়ল ১০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেহরি পট্টিতে আগুনে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডে চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মো. বজলুর রশিদ বলেন, নগরীর ফায়ার সার্ভিস এবং ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত-সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ