সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আবারো শিক্ষাঙ্গনে ফিরতে পারে আফগান নারীরা: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের নারীরা আবারো শিক্ষাঙ্গনে ফিরতে পারে এমন আশাবাদের কথা জানিয়েছে তালেবান। কর্মকর্তারা বলছেন, নারী শিক্ষা পুরোপুরি বন্ধের কোনও পরিকলপনা নেই।

কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একসময় যেখানে শিক্ষার্থীদের কোলাহল দেখা যেতো, এখন সেখানে তালেবান সদস্যদের সশস্ত্র পাহারা। অনুমতি নেই বিশ্ববিদ্যালয় ছাত্রীদের নিজে ক্যাম্পাসে প্রবেশেরই। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে তালেবানরা।

স্কুলছাত্রী সাহারা বলেন মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর শূন্য ক্লাসরুমে ক্লাসের দিনগুলো খুজেঁ বেড়ায় সে। আর বাড়িতে বসে অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালালেও, তাতে তৃপ্ত নয় সে।

তিনি বলেন, দুই মাসের বেশি হয়ে গেল আমার স্কুলে যাওয়া বন্ধ। খুব মিস করছি আমার ক্লাসরুম, শিক্ষক আর বন্ধুদের। যেকোন মূল্যে আমি স্কুলে যেতে চাই। যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং দেশের কাজে লাগতে পারি।

ক্ষমতা দখলের পর শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের শিক্ষাঙ্গনে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কর্মজীবি নারীদের কর্মক্ষেত্রে প্রবেশেও। যদিও,আফগান নারীদের একটি অংশ তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এ অবস্থায় তালেবান কর্মকর্তা জানালেন, নারী শিক্ষার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তা কর্মসূচির পরিচালক ওয়াহিদুল্লাহ হাসিমি, মেয়েদের জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি বিবেচনা করছি আমরা। এটা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়নি। আমাদের নিয়মের মধ্যে থেকেই কিভাবে সেটা করা যায়,তা নিয়েই কাজ করছি।

জাতিসংঘ বলছে, ২০১৮ সালের জরিপ অনুযায়ী, ৪০ শতাংশেরও কম আফগান নারী শিক্ষার আলো পেয়েছে। যদিও তখন পর্যন্ত পশ্চিমা সমর্থিত সরকার ক্ষমতায় ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ