রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দামেস্ক উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।

সেনা সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানায় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।

আলজাজিরার খবরে বলা হয়, হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

গত শনিবারও সিরিয়ায় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। যদিও সেগুলো সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।

১৪ অক্টোবর মধ্য সিরিয়ায় ইরানের সেনাদের অবস্থানে ইসরাইলের হামলায় ৯ জনের মৃত্যু হয়। যারা সিরিয়ার সরকারের হয়ে লড়ছিলেন।

সিরিয়ায় ইরানের অব্যাহত প্রভাব ও সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে উদ্বেগের মধ্যে রয়েছে ইসরাইল। ইরানের সামরিক অবস্থানে গত কয়েকবছরে শত শত হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটি। যদিও খুব বেশি তারা হামলার বিষয় স্বীকার করে না। সাধারণত সিরিয়ায় হামলাগুলো হয় রাতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ