রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইসরায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মোদি: বললেন বেনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নিজের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নাফতালি বেনেট তার হাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর রেখে বলছেন, আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

তখন মোদি বলেন, ধন্যবাদ।

এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, আপনি কি আমার দলে যোগ দেবেন?

অদ্ভূত এ প্রস্তাব পেয়ে মোদি হু হু করে হেসে উঠেন। এসময় অপর হাত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে আনন্দে মৃদু থাপড়াতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। আলোচিত ওই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ