সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

১০০ বিশ্বনেতার প্রতিজ্ঞা: বন উজার ২০৩০ সালের মধ্যে বন্ধ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে ২০৩০ সালের মধ্যে বন উজার বন্ধ করতে প্রতিজ্ঞা করেছেন এক শ' বিশ্বনেতা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ সম্মেলন থেকে এক যৌথ বিবৃতিতে এই প্রতিজ্ঞার কথা জানানো হয়।

বিবৃতিতে একইসাথে বন প্রতিরক্ষা ও বনায়নের জন্য এক হাজার নয় শ' কোটি ডলার (এক লাখ ৬২ হাজার কোটি টাকা) বিনিয়োগের কথা জানানো হয়।

ব্রাজিল, ইন্দোনেশিয়া ও কঙ্গোর প্রস্তাবনায় এই বিবৃতি প্রকাশ করা হয়। সম্মিলিতভাবে এই তিনটি দেশেই বিশ্বের ৮৫ ভাগ বনভূমি রয়েছে।

বিশ্বনেতাদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিবৃতিতে বলা হয়, গ্লাসগো নেতাদের ঘোষণায় মোট তিন কোটি ৩০ লাখ বর্গ কিলোমিটার আয়তনের বন অন্তর্ভুক্ত থাকবে।

বরিস জনসন বলেন, 'পরিবেশকে জয় করার মানুষের দীর্ঘ ইতিহাস পরিবর্তনের এবং এর পরিবর্তে পরিবেশের সংরক্ষক হওয়ার এক সুযোগ আমাদের কাছে এসেছে।'

পরিবেশ সংরক্ষণে বিশ্বনেতাদের সম্মতিকে তিনি অতুলনীয় হিসেবে মন্তব্য করেন।

অমুনাফামুলক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউটের মতে, বন বিশ্বের কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ৩০ ভাগই শুষে নেয় এবং জলবায়ুর উষ্ণতা বাড়া প্রতিরোধ করে।

২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের বিষয়ে মঙ্গলবার এক আনুষ্ঠানিক চুক্তির কথা রয়েছে।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ