বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

বরিশাল মহানগরের দুই থানার ওসি রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করার আদেশ জারি করা হয়েছে।

আদেশে কাউনিয়া থানার ওসি মোহাম্মদ আজিমুল করিমকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড ডাটা শাখার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুলকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ওসি রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য বলা হয়েছে।

তবে বদলিকৃত ইউনিট কোনো নির্বাচনের আওতাভুক্ত হলে এ বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ