সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কাশ্মীরে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত-শাসিত কাশ্মীরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র একজন রাজনীতিবিদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণাত্মক বক্তব্যের জন্য মামলা করা হয়েছে। তিনি তার সমর্থকদের প্রতি মুসলিমদেরকে ধরে ধরে জীবিত অবস্থায় চামড়া তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে জুম্মু এলাকার প্রাক্তন বিধায়ক বিক্রম রানধাওয়া নামের ওই বিজেপি নেতাকে সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে পাকিস্তানি ক্রিকেট দলের জন্য উল্লাস করায় কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানাতে দেখা গেছে।

২৪ শে অক্টোবর পাকিস্তানের কাছে ভারতের অপমানজনক ১০ উইকেটের পরাজয়ের পরে বেশ কয়েকজন কাশ্মীরি মুসলমানের ওপর হামলাও করা হয়েছিল এবং পাকিস্তানের বিজয়ে উল্লাস করায় কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দায়ের করা হয়েছে।

বিজেপি শাসিত উত্তর প্রদেশ রাজ্যেও পাকিস্তানি ক্রিকেট দলকে সমর্থন করায় আগ্রা শহর থেকে তিন ছাত্রকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা হয়েছে।

রানধাওয়াকে বলতে শোনা গেছে, ‘তাদের রক্তে পাকিস্তানের প্রতি টান রয়েছে। এজেন্সিগুলো সক্রিয়। তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করেছে … যারাই এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে ধরে জীবিত অবস্থায় চামড়া তুলে নেওয়া উচিত’।

তাকে আরও বলতে শোনা যায়, ‘গতকাল (২৬ অক্টোবর), পাকিস্তান একটি কাফির দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, কিন্তু কাশ্মীরি মুসলমানরা সেই বিজয় উদযাপন করেনি। তারা সবাই কোথায় মারা গিয়েছিল সেদিন? সেদিন কেন তারা পাকিস্তানের জন্য উল্লাস করল না’।

বিজেপির এই রাজনীতিবিদ বলেন, কাশ্মীরি মুসলিম অভিভাবকদের বোঝা উচিত যে তারা ‘অকৃতজ্ঞ সন্তান’ জন্ম দিয়েছেন।

রানধাওয়া বলেন, ‘যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের সঙ্গে এমনভাবে আচরণ করা উচিত যাতে তাদের ভবিষ্যত প্রজন্মও ভারতের মাটিতে ভারত বিরোধী স্লোগান বা পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার ফল মনে রাখে’।

রানধাওয়া আরও দাবি করেন যে, যারা পাকিস্তানের পক্ষে উল্লাস করেছে তাদের ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত। ‘আমি শুরু থেকেই দাবি করে আসছি যে তাদের [কাশ্মীরি ছাত্রদের] ডিগ্রির পাশাপাশি তাদের নাগরিকত্বও বাতিল করা হোক’।

জুম্মুর সিনিয়র পুলিশ সুপার চন্দন কোহলি মঙ্গলবার আল জাজিরাকে বলেন যে, রানধাওয়ার বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এবং ‘ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার’