বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

২০২০ সাল ছিল এশিয়ায় রেকর্ড উষ্ণতম বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমওর গবেষকরা বলছেন, ২০২০ সাল ছিল এশিয়ার জন্য রেকর্ড উষ্ণতম বছর।

ডব্লিউএমও এই প্রথমবারের মতো এশিয়ার জলবায়ু পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। খবর এনএইচকে ও দ্যা গার্ডিয়ানের।

এতে গত বছর এশিয়ার গড় তাপমাত্রা বৈশ্বিক গড়ের চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি বেশি এবং গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল বলে উল্লেখ করা হয়।

১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩০ বছরের গড় তাপমাত্রার চেয়ে ১.৩৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

৩০ বছরের গড় তাপমাত্রার এ পার্থক্য এশিয়ার উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত বেশি ছিল।

প্রতিবেদনটিতে, গত বছর এশিয়ায় বন্যা, খরা, তাইফুন ও গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ৫ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে বলেও উল্লেখ করা হয়।

ডব্লিউএমও, আবহাওয়াসংক্রান্ত তথ্য ভাগাভাগি এবং জলবায়ু পরিবর্তনের মুখে অরক্ষিত এলাকা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার ঘাটতি থাকা এলাকাগুলোকে সহায়তা প্রদানের জন্য একটি আন্তর্জাতিক কাঠামো জোরদার করতে দেশগুলোর একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ