সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

'বঙ্গভ্যাক্স' টিকার ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বিএমআরসিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশীয় ওষুধ প্রস্তুতকারক ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের উদ্ভাবিত করোনার টিকা 'বঙ্গভ্যাক্স'-এর ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) জমা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী বানরের দেহে চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট সোমবার বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) জমা দিয়েছে গ্লোব বায়োটেক। একই সঙ্গে সকল পর্যবেক্ষণের যথাযথ উত্তর এবং বিএমআরসির তৃতীয় চিঠির সব প্রশ্নের জবাব দেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

বিএমআরসি সময়ক্ষেপণ না করে নৈতিক অনুমোদন দেয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমতি দিলে চলতি মাসেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে গ্লোব বায়োটেক।

এর আগে, গেল ২৬শে অক্টোবর 'বঙ্গভ্যাক্স'কে সম্পূর্ণ নিরাপদ ও শত ভাগ কার্যকর বলে দাবি করা হয় গ্লোব বায়োটেকের পক্ষ থেকে।

ক্লিনিক্যাল ট্রায়ালে 'বঙ্গভ্যাক্স' অতি সংক্রমণশীল ডেলটা ভ্যারিয়েন্টসহ সারা বিশ্বে সক্রিয় ১১ ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর। এমনকি ভ্যাকসিনেটেড বানরের দেহে করোনাভাইরাস প্রয়োগের পর প্রাথমিক ফলাফলে দেখা যায়, টিকা প্রয়োগের পর বানরের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ৭ দিনের মধ্যেই করোনাভাইরাস নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হওয়ায়, 'বঙ্গভ্যাক্স' মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে এমনটাই প্রত্যাশা গ্লোবের।

গত বছরের ৮ই মার্চ দেশে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। এর প্রায় চারমাস পর ২ জুলাই করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। সে সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৬ থেকে ৭ মাসের মধ্যে বঙ্গভ্যাক্স টিকা বাজারে আনার কথাও জানায় গ্লোব বায়োটেক। তবে, নানা জটিলতায় এখনও সফলতার মুখ দেখেনি দেশে উদ্ভাবিত একমাত্র করোনা টিকার কার্যক্রম।

-এটি