বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ডুয়েটে আবাসিক হল খুলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল রোববার খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমান রোববার সন্ধ্যায় হলের আবাসিক শিক্ষার্থীদের বরণ করে নেন।

তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলার বিষয়টি সুপারিশ করা হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা অন্ততপক্ষে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণের প্রমাণপত্র প্রদর্শনপূর্বক আবাসিক হলে অবস্থান এবং সশরীরে ক্লাস করতে পারবে।

এছাড়া হলে ওঠার পূর্বেই শিক্ষার্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিশ্চিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ