রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকলেন কিশিদাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদা তার চেয়ার ধরে রাখলেন। ভোটে তার দল ও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তার এই পদে থাকতে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

চলতি মাসের গোড়ায় ইয়োশিহিদে সুগার জায়গায় জাপানের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন কিশিদা। কিন্তু দায়িত্ব পাওয়ার পর পরই নির্বাচনের ডাক দেন কিশিদা। গতকাল দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বাছতে তাই ভোট দিলেন জাপানের সাধারণ মানুষ।

শাসক দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টিই (এলডিপি) ফের জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা বজায় রাখতে পারবে কি না, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। আশঙ্কা করা হচ্ছিল, কিশিদার দল এই নির্বাচনে হারলে জাপানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে দিনের শেষে ভোট গণনা করে দেখা গিয়েছে, কিছু সংখ্যক আসন নিয়ে সংখ্যা গরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে কিশিদার দল।

২০২০ সালে শিনজো আবে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা চলছে জাপানে। তার জায়গায় প্রধানমন্ত্রী হন ইয়োশিহিদে সুগা। কিন্তু পূর্বসূরি আবের মতো জনপ্রিয় ছিলেন না সুগা। ফলে বছর খানেকের মধ্যেই তাকে সরিয়ে কিশিদাকে প্রধানমন্ত্রী পদে বসায় তার দল।

কিন্তু করোনা মহামারি সামলাতে এই নতুন প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যর্থ বলে অভিযোগ ওঠে দেশ জুড়ে। ৬৪ বছরের কিশিদা মহামারিতে বিপর্যস্ত দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কয়েক হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন ইতোমধ্যেই। তবে তাতেও দেশের সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট ছিলেন না। জনমত সমীক্ষায় ধরা পড়ছিল এলডিপি-র জনপ্রিয়তা হারানোর ছবিটা।

তাই আশঙ্কা ছিল, বেশ কিছু আসন হারাতে পারে কিশিদার দল। গতকাল গভীর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এখনও ৪০টির মতো আসনে ফল ঘোষণা বাকি। তবে জোট সঙ্গী কোমেয়িতোকে সঙ্গে নিয়ে এলডিপি ৪৬৫ আসনের নিম্ন কক্ষে ২৭৪টি আসনে জয়ী হয়েছে। একক ভাবে লড়ে ২৪৭টি আসন পেয়েছে কিশিদার দল। কোমেয়িতো পেয়েছে ২৭টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ