সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

করোনায় আরও ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনার দৈনিক শনাক্তের হার ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৭০ জনে। ৭টি বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। নতুন করে শনাক্ত হয়েছেন ২১৪ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২০২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, দেশে ৮৩৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬০৯ট নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কোন পুরুষ মারা যায়নি। যে ২ জন মারা গেছেন তারা নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৪২ জন এবং নারী ১০ হাজার ২৮ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ২ জনের সকলে ঢাকা বিভাগের। ৭টি বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। তাদের সকলেই সরকারি হাসপাতালে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ