সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

এক মামলায় অচল কক্সবাজার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে প্রায় অচল হয়ে পড়ে জেলা শহরটি।

আজ রোববার বিকেল সাড়ে ৫টা থেকে হঠাৎ করেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

জানা গেছে, মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলাটি হয়েছে কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলির নির্দেশ দেয়ার অভিযোগে। হত্যাচেষ্টার মামলা দায়েরের বিষয়টি জানার পর মুজিবুরের কয়েক হাজার অনুসারী জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

উদ্ভুত পরিস্থিতিতে সড়কের দুই পাশের হাজার হাজার দোকান বন্ধ হয়ে যায়। একই অবস্থা দেখা গেছে সমুদ্রসৈকত ও হোটেল জোনের দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও। পুরো শহরজুড়ে এমন অচলাবস্থা সৃষ্টি হওয়ায় পর্যটন নগরীটিতে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে মোনাফ সিকদারকে গুলির ঘটনায় আজ দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন তার বড় ভাই মো. শাহজাহান। মামলায় গুলির নির্দেশদাতা হিসেবে মুজিবুর রহমানকে প্রধান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে দ্বিতীয় আসামি করা হয়। তারাসহ এ মামলায় মোট আসামির সংখ্যা ৮ জন।

এদিকে, সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে মোনাফ সিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে তার পেট ভেদ করে বেরিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালের, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চমেক হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন তিনি, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মামলার বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াসের বক্তব্য মেলেনি। তবে মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন রফিকুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ