সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

লেখক-পাঠকের মিলনে প্রাণবন্ত ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

শুক্রবার বিকেল-সন্ধ্যাটা ছিল লেখক-পাঠকদের আবেশ-আবেগের মুহূর্ত। এতদিন লোক সমাগম কম হওয়ার যে অভিযোগ ছিল তা পুরোটাই বদলে দিয়েছে গত কালের চিত্র। গত কয়েকদিন ধরে ব্যাপক জনসমাগম হলেও গতকাল যে চিত্র ছিল কবিতার ভাষায় বলতে গেলে ‘তিল ঠাঁই আর নাহিরে’ অবস্থা।

পুরো মেলাজুড়ে লেখক-পাঠকের ভিড়। কোথাও কোথাও লেখককে ঘিরে জটলা। অটোগ্রাফ নিতে, লেখকের মুখ থেকে কিছু শুনতে যেন মুখিয়ে আছেন পাঠকরা।

[caption id="" align="alignnone" width="275"]May be an image of 4 people, people standing and indoor প্রকাশকদের সাথে কথা বলছেন সাহিত্যিক শরীফ মুহাম্মদ। ছবি লেখেকের ফেসবুক ওয়াল থেকে।[/caption]

বই মেলায় তরুণ ও প্রবীণ সব লেখকের ব্যাপক উপস্থিতি ছিল গতকাল। বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় জমেছিল সময়ের আলোচিত ও প্রতিথযশা সাহিত্যিক মাওলানা শরীফ মুহাম্মদ, অনলাইন অ্যাক্টিভিস্ট সায়মুম সাদি-সহ আরো অনেকের আড্ডা। সেই আড্ডার সৌরভ-সান্নিধ্য নিতে উন্মুখ ছিলেন পাঠকরা।

আড্ডা শেষে স্টলে স্টলে গিয়ে প্রকাশকদের খবর নিয়েছেন লেখক শরীফ মোহাম্মদ ও অনলাইন একটিভিস্ট সাইমুম সাদি। পাঠকদের বই কিনতেও উৎসাহী করেছেন তারা।

নিজের শৈশবে দেখে আসা ইসলামী বইমেলা ও বর্তমানের চিত্র দেখে আপ্লুত হয়ে পড়েন লেখক শরীফ মুহাম্মদ। এই মেলা আরো সমৃদ্ধ হবে প্রাণের মেলায় পরিণত হবে এমন প্রত্যাশা করেছেন তিনি।

এদিকে ফেসবুকে সমসাময়িক বিষয় নিয়ে সব সময় অ্যাক্টিভ তরুণ লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল-ফারূককে ঘিরেও ছিল উপচে পড়া ভিড়। কথা সাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর, লেখক আব্দুল্লাহ আল মাসুদ, আমিন ইকবাল-সহ আরো আনেকের উপস্থিতি  প্রাণবন্ত করে তুলেছে বইমেলা। একেবারে তরুণ লেখক ইমরান রায়হানকেও দেখা গেছে বইমেলায়।

ইসলামি বইমেলায় কি ধরণের বই খুঁজছেন পাঠকেরা?

বই মেলায় আগত পাঠকেরা আসলে কি ধরনের বই কিনতে পছন্দ করছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে বেশ কয়েকজন পাঠকের সাথে কথা বলেছেন প্রতিবেদক।

মোহাম্মদ আবীর নামে একজন পাঠক বন্ধুবান্ধব নিয়ে এসেছেন বাড্ডা থেকে। ইসলামী বই মেলায় এই প্রথম এসেছেন তিনি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের যে ইসলামী বইমেলা চলছে শায়খ আহমদুল্লাহর ফেসবুক পোস্টের আগে এ বিষয়ে জানতেেই না তিনি। মেলায় এসে তার অনেক ভালো লাগছà§