রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মিয়ানমারের প্রবীণ রাজনৈতিক নেতাকে ২০ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রবীণ রাজনৈতিক নেতা এবং সামরিক বাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী উ উইন হেইথেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এই প্রথম সামরিক সরকারের অধীনে আদালত সু চির দলের কোনো সদস্যর বিরুদ্ধে এমন রায় দেয়া হলো।

শুক্রবার (২৯ অক্টোবর) জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, ৭৯ বছর বয়স্ক উ উইনকে শুক্রবার এই কারাদণ্ড দেয়া হয়। উ উইন সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির জ্যৈষ্ঠ সদস্য।

উ উইনের আইনজীবী মিন্ট থুইন জানান, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালতে রাষ্ট্রদ্রোহের দায়ে এই কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

ফেব্রুয়ারিতে সামরিক জান্তা সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

উ উইনের মেয়ে, চিট সু উইন টেন এক বার্তায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের কাছে এটি অপ্রত্যাশিত ছিল না। যারা এই অন্যায় করেছেন, একদিন তাদের জবাবদিহি করতে হবে। জনগণ জেগে উঠবে। আমরা জিতবই।

এ বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। পরে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।

এখন পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সংঘর্ষে দেশজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া অগণিত মানুষকে বিনা বিচারে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ