বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ৩০ অক্টোবর সকাল ১১টায় মহানগর সভাপতি ডাক্তার এসএম মোসাদ্দেক এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন,করোনার কারণে যখন মানুষ অর্থনৈতিকভাবে বিধ্বস্ত,গোটা দেশের মানুষ অসহনীয় দুর্দশা এবং কষ্টের মধ্যে,যেখানে এখন দরকার ছিলো দ্রব্যমূল্যের দাম কমিয়ে মানুষের পাশে দাঁড়ানো, সেখানে আমরা লক্ষ্য করছি,এই ব্যর্থ সরকার,যে সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই,সম্পূর্ণ অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন'ভাবে বৃদ্ধি করা হয়েছে।

একদিকে মানুষকে রাজপথে দাঁড়াতে দেয়া হয় না,অন্যদিকে মানুষকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে।অসহায় মানুষের দুঃখ - কষ্ট তাদের কানে পৌঁছায় না।তাদের কোনো দায়বদ্ধতা নেই, কারণ তারা দেশের মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, দেশের মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা তাদের নাই। ভোটের অধিকার তো আগেই কেড়ে নেয়া হয়েছে, এখন ভাতের অধিকার ও কেড়ে নেয়া হচ্ছে।

সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ,আসুন ডান,বাম, ইসলামি এসব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়াই।সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করার দাবিও জানান তিনি। নয়তো এই বাংলাদেশ থেকে আপনারা পালাবার পথও পাবেন না ইনশাল্লাহ। পুরো দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী,মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম,সহ-সেক্রেটারি নুর মোহাম্মদ খান,মহানগর সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন,মুফতি আবদুল গণী,কামরুল হাসান পায়েল,সাংস্কৃতিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ,প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ