রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

তাজিকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করবে চীন। সম্প্রতি তাজিক গণমাধ্যমের খবরে এই তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে চীন কোনো মন্তব্য করেনি। খবর দ্য হিন্দু’র।

খবরে বলা হয়েছে, চীন তাজিকিস্তানে ঘাঁটি নির্মাণের জন্য প্রায় ৯০ লাখ ডলারের একটি বাজেট নির্ধারণ করেছে। এই অর্থ দিয়ে ১২টি ভবন নির্মাণ করা হবে। এছাড়া থাকবে দু’টি পর্যবেক্ষণ টাওয়ার।

এই ঘাঁটির আয়তন হবে তিন হাজার ৫৫০ বর্গমিটার। ইতোমধ্যে সরকার চীনা ঘাঁটি নির্মাণের বিষয়টি অনুমোদন করেছে বলেও তাজিক মিডিয়ায় দাবি করা হয়েছে।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাজিকিস্তানে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এখনও তাজিকিস্তান তথা মধ্য এশিয়ার কোনো দেশে তাদের সামরিক ঘাঁটি নেই বলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন।

মধ্য এশিয়াসহ গোটা বিশ্বেই চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, প্রভাব বিস্তারের দৌড়ে আমেরিকা এখন চীনের পেছনে পড়ে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ