শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

শুয়ে নামায পড়ার পদ্ধতি কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমার বড় চাচা প্রচণ্ড অসুস্থ। আগে তিনি বসে নামায পড়তেন। এখন তিনি বসেও নামায পড়তে পারেন না। শুধু শুয়ে নামায পড়তে পারেন। জানার বিষয় হল, শুয়ে নামায পড়ার পদ্ধতি কী?

জবাব: আপনার চাচা যদি বালিশ বা কোনো কিছুতে হেলান দিয়ে বসে নামায আদায় করতে সক্ষম না হন তাহলে তিনি শুয়ে নামায আদায় করবেন। এক্ষেত্রে সম্ভব হলে কেবলা দিকে পা দিয়ে চিৎ হয়ে শুবেন এবং মাথার নীচে বালিশ দিয়ে মাথা যতটুকু সম্ভব উঁচু করে নেবেন এবং মাথার ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামায আদায় করবেন। এক্ষেত্রে রুকুর ইশারার চেয়ে সিজদার ইশারায় একটু বেশি ঝুঁকবেন। আর উত্তর-দক্ষিণ হয়ে মাথা উত্তর দিকে রেখে ডান কাতে শুয়ে অথবা মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে শুয়ে চেহারা কেবলামুখী করে নামায আদায় করলেও নামায সহীহ হয়ে যাবে।

অবশ্য এই তিন পদ্ধতির মধ্যে প্রথমটি সবচে’ উত্তম, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি।

-কিতাবুল আছল ১/১৯২; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শহীদ পৃ. ১৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; আলবাহরুর রায়েক ২/১১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৬; মারাকিল ফালাহ, পৃ. ২৩৫

-আল কাউসার থেকে নেয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ