রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনা মোকাবেলায় আড়াই হাজার কোটি ডলার প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে করোনা অতিমারি মোকাবেলায় আগামী এক বছরে প্রায় আড়াই হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস জানান, টিকা প্রদান, করোনা পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। একই সাথে চলমান অতিমারি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বণ্টনে ব্যয় হবে এই অর্থ।

সহায়তার অর্থে করোনার টিকার বন্টন পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে সারা বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষের প্রাণ বাঁচবে বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

ডব্লিউএইচও জানিয়েছে, লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে তাদের এই পরিকল্পনা। এর মাধ্যমে দরিদ্র দেশগুলোয় করোনার টিকাসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী সরবরাহে বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ