রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

অবশেষে আফগানিস্তানে মানবিক সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জনগণকে ১৪৪ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় বলা হয়- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (আইওএম) স্বাধীন আন্তর্জাতিক ও বেসরকারি মানবিক সংস্থাগুলোকে সরাসরি সহায়তা দেওয়া হবে।

ব্লিঙ্কেন বলেন, এসব তহবিলের মাধ্যমে ১৮ মিলিয়নেরও বেশি আফগান নাগরিকদের সরাসরি সহায়তা পাবে। প্রতিবেশী দেশগুলোতে যেসব আফগান শরণার্থী রয়েছে তারাও এর অন্তর্ভুক্ত হবেন। আফগানিস্তানের জন্য আমেরিকান মানবিক সহায়তা চলতি বছরের শেষে প্রায় ৪৭৪ মিলিয়ন ডলারে উন্নীত হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এই তহবিল জীবন রক্ষাকারী সুরক্ষা, খাদ্য নিরাপত্তা সহায়তা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শীতকালীন সহায়তা, রসদ এবং জরুরি খাদ্য সহায়তা প্রদান করতে সক্ষম হবে। স্বাস্থ্যসেবার ঘাটতি, কোভিড-১৯, শীত, খরা, অপুষ্টি এবং আসন্ন ক্রমবর্ধমান মানবিক প্রয়োজনেও কাজে লাগবে। স্পষ্ট করে বললে, এই মানবিক সহায়তা আফগানিস্তানের জনগণের জন্য, তালেবানদের জন্য নয়।

খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো দীর্ঘকাল ধরে শরণার্থীদের থাকার জায়গা দিয়ে আসছে। এজন্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ব্লিঙ্কেন। আন্তর্জাতিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আফগানদের জন্য এসব দেশের সীমান্ত খুলে রাখার আহ্বান জানান ব্লিঙ্কেন। তিনি বলেন, এই নতুন মানবিক তহবিল দিয়ে আফগান নাগরিকদের সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। সূত্র: ইন্ডিয়া টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ