রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

সুদানে অভ্যুত্থান: কার্যক্রম স্থগিত করল বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বুধবার দেশটিতে নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির এমন সিদ্ধান্তের কারণে মুখ থুবড়ে পড়তে পারে দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড।

এদিকে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নও এদিন সুদানের সদস্যপদ স্থগিত করেছে। স্থানীয় সময় বুধবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সামরিক অভ্যুত্থানের জেরে অশান্ত আফ্রিকার দেশ সুদান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোককে সেনাবাহিনী মুক্তি দিলেও বিক্ষোভ অব্যাহত আছে দেশটিতে।

চলমান পরিস্থিতি বিবেচনায় সুদানে নিজেদের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এতে হুমকিতে পড়েছে দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড।

এদিকে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, দেশটিতে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায়ই দেশটির সদস্যপদ স্থগিত করল সংস্থাটি।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসলেও গত সেপ্টেম্বরে সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও নতুন করে সংকট সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ