বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

রাজবাড়ীর শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার তালা ভেঙে চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এতে অফিস সহকারীর লকারে থাকা নগদ টাকা চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো জরুরি ফাইলপত্র খোয়া গেছে কিনা তা এখনো জানা যায়নি।

চুরির ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মুহা. আব্দুর রশিদ বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়রি করবেন বলে জানিয়েছেন।

চুরির ঘটনায় মাদরাসার নৈশ প্রহরী মোঃ আব্দুস ছালাম জানান, আমি বুধবার রাত ১০টা পর্যন্ত মাদরাসায় ছিলাম। আমার স্ত্রী অসুস্থ্য থাকায় ১০টার পর বাড়ি চলে যাই। ভোর রাতে মাদরাসায় এসে অধ্যক্ষ ও অফিস সহকারীর রুমের তালা ভাঙা দেখে অধ্যক্ষকে ফোন দিয়ে অবহিত করি। তিনি তাৎক্ষণিক আসেন ও চুরির বিষয়টি দেখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ