সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন: মাওলানা আব্দুল কাইয়ুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস শাহপরাণ (রহ) থানা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বাড়ার কারণে দারিদ্র্য মানুষের নাভিশ্বাস অবস্থা। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম। চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ভাড়ছে তা নজিরবিহীন এবং উৎকণ্ঠার। তিনি দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার বাদ মাগরিব শাহপরাণ (রহঃ) থানা শাখার দ্বি-বার্ষিক শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সহসাধারণ সম্পাদক ডা: মোস্তফা আহমদ আজাদ।

অধিবেশনে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানা শাখা পূণর্গঠন করা হয়। এতে মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ-কে সভাপতি ও মাওলানা আবদুল গফুর-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দাযিত্বশীলগণ হলেন, সহসভাপতি ক্বারী মাওলানা খালিদ মুহাম্মদ, হাফিজ মাওলানা আজির উদ্দীন, হাজী উমর আলী, মুহাম্মদ নানু মিয়া। সহসাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম ও হাফিজ মাহমুদুর রহমান। সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফর রহমান। সহসাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, হাফিজ আবদুর রব, সাঈদুল ইসলাম। বায়তুলমাল সম্পাদক হাফিজ রুহুল আমিন চৌধুরী। সহকারী বায়তুলমাল সম্পাদক হাফিজ ইমরান আহমদ। প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ আবুল বাছিত। প্রচার সম্পাদক মাস্টার আল-আমিন।

এছাড়াও মাওলানা আব্দুর রশিদ সিকদার, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল মালিক (মালেক), মাওলানা আব্দুল হান্নান, ডা: ছমির উদ্দীন রাজু, মাওলানা রুম্মান আহমদ সুহেল, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ-কে সদস্য মনোনীত করা হয়। এসময় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্য্যক্রম আরো জোরদার করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ