সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

‘সুন্নতি’ চুল কাটার নির্দেশ দিয়ে বিপাকে চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুল কাটার ক্ষেত্রে ‘সুন্নতি কাটিং’, ডিফেন্স বা আর্মিকাটিং ব্যতীত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়ে বিপাকে পড়েছেন ভোলার চরফ্যাসনের ১৪ নং জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।

গত সোমবার (২৫ অক্টোবর) জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত এই নোটিশ ইউনিয়নের বিভিন্ন বাজারের সব সেলুনে টাঙিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ২৫ অক্টোবর জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের সেলুনে চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, ১৪নং জাহানপুর ইউনিয়নের সকল সেলুন দেকান মালিক ও কারিগরদের দৃষ্টি আকর্ষণ করছি যে, সুন্নতি কাটিং, ডিফেন্স/আর্মি কাটিং ব্যতীত অন্য কোনো কাটিং দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ওই নোটিশ নিয়ে সোস্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠলে চেয়ারম্যান নোটিশের জন্য দুঃখ প্রকাশ করে বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে ফেসবুকে নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেছেন, ‘সেলুনে যে নোটিশ দিয়েছি তা আইনি প্রক্রিয়া বর্হিভূত হয়েছে। আমি ক্ষমাপ্রার্থী। কিছু মুরুব্বির কথায় দিয়েছিলাম। তুলে নিয়েছি নোটিশ।’

যদিও এই প্রতিনিধির কাছে নোটিশ জারির কথা অস্বীকার করে তিনি বলেছেন, ‘কে বা কাহারা তার সিল-স্বাক্ষর জাল করে বাজারের দোকানে দোকানে বিতর্কিত ওই নোটিশ টানিয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, এমন নোটিশ জারির এখতিয়ার তার (ইউপি চেয়ারম্যান) নেই। তিনি জনগণের ব্যক্তিস্বাধীনতা খর্ব করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ