রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সুদানে সেনা অভ্যুত্থান: বন্ধ করে দেওয়া হলো আন্তর্জাতিক বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানে সেনা অভ্যুত্থানের পর দেশটির খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানায়। খবর আনাদোলুর।

সুদানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, সেনা অভ্যুত্থানের ফলে বিক্ষোভের জেরে খার্তুম বিমানবন্দরে মঙ্গলবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এর আগে সেনা অভ্যুত্থানের পর তুরস্ক-সুদান ফ্লাইট স্থগিত করেছে তুর্কিশ এয়ারলাইন্স।

সুদানের শাসক পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ও সরকার ভেঙে দেন।

দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পর এ ঘোষণা দেওয়া হয়।

সেনাবাহিনী ক্ষমতাগ্রহণ করার পর রাজধানী খার্তুমসহ দেশের সর্বত্র বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে ও পতাকা উড়িয়ে রাস্তায় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন।

বিক্ষোভে জনতার ওপর সেনাদের চালানো গুলিতে বহু মানুষের প্রাণ গেছে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ