সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কাবুলে কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত ইইউ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আবারও কূটনৈতিক মিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

ইইউয়ের মুখপাত্র নাবিলা মাসরালি সোমবার (২৫ অক্টোবর) ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যে সীমিত পরিসরে কাবুলে নিজেদের কূটনৈতিক মিশন চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি দাবি করেন, ইইউয়ের এ পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া নয়।

নাবিলা মাসরালি বলেন, আফগান জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদের তালেবানের সঙ্গে কাজ করতে হচ্ছে।

তবে ইইউয়ের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তালেবানের উপ-মুখপাত্র মোল্লা আহমাদুল্লাহ ওয়াসিক। তিনি বলেন, ইউরোপের এ সিদ্ধান্ত আফগানিস্তানের পাশাপাশি ইইউয়ের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ। ইইউয়ের দপ্তর এবং তাদের সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর বিশ্বের বেশিরভাগ দেশের দূতাবাসের পাশাপাশি ইইউও কাবুলে তার রাজনৈতিক কার্যালয় বন্ধ করে দেয়। ইইউ তাদের কূটনীতিকদের কাবুলে ফেরত পাঠানোর পরিবেশ সৃষ্টি হয়েছে কি-না তা যাচাই করার জন্য গতমাসে আফগানিস্তানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল। তাদের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কাবুলে ইইউয়ের কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে আফগানিস্তানকে ১০০ কোটি ইউরো সাহায্য দিতে চায় ইইউ। তবে ইউনিয়ন মনে করে, তাদের নিজস্ব কর্মীর উপস্থিতি ছাড়া এই সাহায্য সঠিকভাবে আফগান সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব নয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ