রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মিয়ানমারে জান্তাবিরোধী লড়াইয়ে ৫০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে জান্তার বিরুদ্ধে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াই জোরদার হয়েছে।

কয়েক দিন ধরে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতিসহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর।

এ হামলা–সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাগাইং অঞ্চলের মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে গত রোববার বিকেলে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায়। এতে প্রতিরোধযোদ্ধাদের সাতটি দল অংশ নেয় বলে জানিয়েছে ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত পাঁচ জান্তা সেনা নিহত ও একজন প্রতিরোধযোদ্ধা আহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়। সূত্র: ইরাবতি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ