সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

মিয়ানমারের ‘ছায়া সরকারের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান ও বিশৃঙ্খলার মধ্যে পড়া মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ( এনইউজি) দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। স্থানীয় সময় সোমবার ( ২৫ অক্টোবর) ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তারা। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বৈঠক করেন এনইউজির দুই প্রতিনিধি দুয়া লাশি লা এবং জিন মার অংয়ের সঙ্গে।

বৈঠকে সুলিভান মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলনের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার উপর জোর দেন এবং সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনাও করেন।

তিনি দেশটির সেনাবাহিনীর নৃশংস সহিংসতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের জন্য জবাবদিহিতার প্রচার চালিয়ে যাবে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির এনএলডি (ন্যাশনাল লি ফর ডেমোক্র্যাসি) সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পরপরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে চড়াও হয় সামরিক সরকারও। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ, বন্দি হয়েছেন কয়েক হাজার।

মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১শর মতো মানুষ নিহত হয়। আটক করা হয় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ